ডাঃ সি এম বিধান - কবি ও সাহিত্যিক Exclusive Poem - CM Bidhan

মনের অনেক রঙ মিশিয়ে খুঁজেছি তোমায় যতদিন

তুমিতো এসে দেখা দিলে না ওগো প্রিয়া কোনোদিন।

নীরবে কাটে একাকী প্রহর ঝিঁঝিঁ পোকার গান শুনে

সেই অজানা স্বপন রোজ দেখেছি বিরহের দিন গুনে।

 

জীবনের অনেক চড়াই উতরাই পেরিয়ে সাহিত্যের কোলে মাথা রেখে যেটুকু সময় কাটে তাতে ভালোবাসার এক অবিচ্ছেদ্য মনোরম আলোড়ন সৃষ্টির গীতবিতান সুরে সুরে মধুময় তানে বহমান। শৈশবের সাহিত্যপ্রেম, কৈশরের জগৎময় সময় আর যৌবনের সৌন্দর্য্য সব মিলিয়ে একাকার এক ভুবন, তুফান তোলে হৃদয়ে; যার বহিঃপ্রকাশ সাহিত্য-পাতায় একে এক গড়ে উঠেছে বহুদিনে গোপনে গোপনে অজস্র ঋণে, রজনী কিইবা দিনে।

পরিচিতি:

চি‌কিৎসা, সাহিত্য ও সঙ্গিত চর্চায়

ডাঃ সি এম বিধান (বাঁধন)

বি.এ-অনার্স, এম.এ-ইংরেজি

ডিএইচএমএস (বি.এইচ.বি.-ঢাকা)

পেশা: সহকারী শিক্ষক (ইংরেজি) বর্তমান 

জন্ম: ১৯৮৮ -

কাব্যসমূহ: উদাসী হাওয়া, জলছবি, সকাল-সন্ধ্যা, কাঁণামাছি  [প্রকাশ :- ২0১৩]

ছড়া: সোনা মণিদের ছড়া [প্রকাশ :- জুলাই ৫, ২0১৩]

 

  

লেখক ডাঃ সি এম বিধান খুলনা জেলায় ১৯৮৮ইং সালে জন্মগ্রহন করেন। মাধ্যমিক (২০০০ইং) শ্রেণি থেকে তাঁর লেখা-লেখি জীবন শুরু হয়। তবে স্নাতক পর্যায় ইংরেজি সাহিত্যে অধ্যয়নরত অবস্থায় মাইকেল মধুসূদন দত্তের মত বাংলা সাহিত্যের প্রতি তীব্র ভালোবাসা জন্মায়। এছাড়া কবিগ্ররু রবীন্দ্রনাথ ঠাকুরের শিলাইদহ কুঠিবাড়ি ভ্রমনে কবি সত্ত্বার সাথে তাঁর এক আধ্যাত্মিক মিলন ঘটে। তার ফলশ্রুতিতে তিনি অসংখ্য বাংলা কবিতা ও গান রচনা করেন, পাশাপাশি ছোট গল্প ও প্রবন্ধ রচনা করেন। তিনি ২০১৩ইং সালে চারটি কাব্যগ্রন্থ একত্রে ৯২ পৃষ্ঠার প্রথম কাব্য সমগ্র প্রকাশ করেন। সেই কাব্য সমগ্রের কবিতাসমূহ সহ প্রায় ১৬৯টি কবিতা ---- Exclusive Poem ----- এই ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। এছাড়া আরো ৭০ টি কবিতা ---- Exclusive Literature ----- এই ওয়েবসাইটে প্রকাশ করা হয় ২০১৪ইং সালে।

 



#Exclusive_Poem #ক‌বি_সা‌হি‌ত্যিক #‌ডাঃ_সি_এম_বিধান #cm_bidhan #গী‌তিকার_সুরকার_শিল্পী #Lyricist_Melodist_Artist_cm_bidhan
#বাঁধন_bd

No comments:

Post a Comment

Last 7 Days!