Saturday, November 29, 2025
Mollika - মল্লিকা
Saturday, July 26, 2025
Akti Jhorer Rat-একটি ঝড়ের রাত
একটি ঝড়ের রাত
সীমান্ত পেরিয়ে সুদুর আকাশে মিশে গেছে অনুভুতি,
অক্লান্ত সমীরন উদাস বৃক্ষে শিহরন জাগায়,
অতৃপ্ত মন শুষ্কতায় তৃষ্ণার্ত
বারি স্নানের অমোঘ আশায়।
আমি নিরাশার অন্ধকারে
দুচোখের অশ্রু বিসার্জনে ব্যস্ত!
হৃদয় বিগ্রহে যে ছবি বিলুপ্তপ্রায় তাই ঝরে পড়ে তৃণের অগ্রে,
পুষ্পিত মুকুল নিভু প্রদীপে অঞ্জলি নিবেদন করে বিক্ষুব্ধ অন্তরের বাসনায়।
হঠাৎ রাত্রি নিঝুম আকাশতারা অঘোরে ঘুমিয়ে পড়ল,
পুনঃবার ঝড় উঠবে
বিহ্বলে আত্মহারা মন সিক্ত অশ্রুপাতে
অব্যক্ত স্বপ্নাধার বিচ্ছেদের সুর বাজায়।
কেমন খেলা! খেলা ঘরের ওহে প্রভু
জীবন্ত ভাবনা সকল মৃতঃপ্রায় অস্তিত্বে
ক্ষত তৈরী করে,
আগুন উৎপন্ন করে অস্তিমজ্জায়।
আমি অনধিক রিক্ত, উক্ত বেদনায়
বিগলিত নেত্রদ্বয়ের তুষার সিক্ত স্মৃতিময় ভালবাসা বিচলিত করে অন্তর
আজ ভেবেছি তাই মিলনে অকর্ষৎ!!
২৬/০৭/২০১৭
Tuesday, February 4, 2025
Amito Bolini Kisu- আমিতো বলিনি কিছু
যা দেখেছি, তা ভাবিনি
ভেবেছি অন্যরকম, অন্য কিছু।
রজনীগন্ধা নাকি গোলাপ
বললে-বলবে, এ আমার প্রলাপ
তাই ছুটবো না মৌমাছির পিছু
গোলাপই ভালো- আমি ভুল করিনি।
আকাশের চাঁদ, অর্ধরাত
যার ঘুম হারায়, তার কারণ তুমি।
চেয়ে চেয়ে দেখে, মৃদু হাসির ফাঁকে
না-বলা কথা আঁকে
আমি অধম, এক টুকরো ভূমি।
তোমাকে লুকিয়ে থাকতে বলিনি।
দেখো! বিহগের কূজন
নিদ্রায় চকিত স্বপন
কেমন আপন করেছে তরুলতা।
অভিমানের সুরে, ঘুরে ঘুরে
ভুল করে চলেছে-যে ভ্রমরের মন,
আমি তার ছবি এঁকেছি সবিতা।
আমিতো আবারও বলছি, কিছু বলিনি।
০৪/০২/২০২৫
Last 7 Days!
-
মুক্তি দিলাম আমি সহস্র রজনী জেগেছি তোমার ভালবাসার জন্য, অসংখ্য তারা গুনেছি এক একটি করে জোছনা আলোতে; দু'চোখ জুড়ে ঘুমের পশরা নেমে ...
-
গহীন রাতের মাঝে গহীন রাতের মাঝে নক্ষত্ররা উঁকি দিছে বেদনার সাজে। প্রিয়ার কন্ঠে সৌখিন সঙ্গিতে আকুল হিয়া দুলিয়া উঠে জোনাকির পলকে। কতক আ...
-
শুধু অন্ধকারে মুখ লুকিয়ে কাঁদতে হয়েছিল আমাকে যেদিন তোমায় ছেড়ে গিয়েছিলাম অজানার উদ্দেশ্যে- তোমার কোমল হাত আমায় ফেরাতে ডাকেনি, ...
-
সময় ঊনিশ ’ শ একাত্তর খচখচ করে বুকের ভেতর । অন্ধকারে আলোর বাজি- তারকা রাশি রাশি জ্বলে ওঠে নেভেনা আর । এ যেন ভয়ংকার কালরাত্রি...
-
বেদনার ঢেউ আমি আশার বুকে বেদনার ঢেউ তুলে আছড়ে পড়বো সুখের কিনারায় অনাবিল কাঁশফুলের দোলায়; মত্সর ফুর্তিতে তোমার বসবাস শোভা পায়- আমি লুক...
-
আমি ভালবাসি কথাটি বলেও বোঝাতে পারিনি, মনের গহীনে জায়গা কিনতে চেয়েও পারিনি, আমি কাঁটার আঘাতে ক্ষতবিক্ষ হয়েছি শুধু, শুকনো মরুর নিরস বালু...
-
কেমন ভালবাসা আমি ভালবাসি, কথাটি বলেও বোঝাতে পারিনি, মনের গহীনে জায়গা কিনতে চেয়েও কিনতে পারিনি- আমি কাঁটার মালায় ক্ষতবিক্ষত হয়েছি শুধু...
-
তুমি সুন্দর তুমি বড় সুন্দর সখি, এই পৃথিবীর বুকে এক গাল হাসি দেখি, তোমার রাঙা মুখে। শিশুর মতো তাকিয়ে থাকো দূর আকাশ পানে কত সুখের ...
-
বিষণ্নতা দিনের শেষ হয়ে এলো বুঝি বিষণ্নতার কামড়- রোদেলা দিনের অনেক স্মৃতি ভাসে; কোনটা রঙিন, কোনটা মলিন চাদরে মোড়ান, কোনটায় ছিটে-ফোঁটা ...
-
সুখের দুয়ারে বদ্ধ তালা- দুঃখ চিরসাথী জীবন কাঁদে আষাঢ় নদীতে- যন্ত্রনার মালা গাঁথি। পাঁজর ছিড়ে পোষা পাখি অচীন দেশে যায় বৃক্ষ তরু...
