Saturday, November 29, 2025

Mollika - মল্লিকা

 

মল্লিকা


অদ্ভুত পুলোকিত কানন মল্লিকা
পূজিতে চাহে মন জ্বালিয়ে দিপীকা।
উন্মন আঁধারে ঘুরিয়া একাকী
আঁড়ালে যে জোছনা দিয়েছো ফাঁকি।
 
সুবাসিত চঞ্চল দেহের গড়নে
দুলিতে চাহে মন নিরালা অঙ্গনে।
ব্যক্ত করিয়া মনের পিপাসা
লোভিয়া যতনে বাঁধিছে বাসা।
 
মৃত্তিকার ভাঁজে লুকায়িত রতন
করিতে ভঙ্গুর পৃষ্ঠ যতন-
জড়িত সুখ মনে- হাস্য করিতে
ফিরিবে ভোমর নতুন সাক্ষাতে।
                                --------সি এম বিধান 
 
 
 
 
 

No comments:

Post a Comment

Last 7 Days!