Saturday, November 29, 2025
Mollika - মল্লিকা
Saturday, July 26, 2025
Akti Jhorer Rat-একটি ঝড়ের রাত
একটি ঝড়ের রাত
সীমান্ত পেরিয়ে সুদুর আকাশে মিশে গেছে অনুভুতি,
অক্লান্ত সমীরন উদাস বৃক্ষে শিহরন জাগায়,
অতৃপ্ত মন শুষ্কতায় তৃষ্ণার্ত
বারি স্নানের অমোঘ আশায়।
আমি নিরাশার অন্ধকারে
দুচোখের অশ্রু বিসার্জনে ব্যস্ত!
হৃদয় বিগ্রহে যে ছবি বিলুপ্তপ্রায় তাই ঝরে পড়ে তৃণের অগ্রে,
পুষ্পিত মুকুল নিভু প্রদীপে অঞ্জলি নিবেদন করে বিক্ষুব্ধ অন্তরের বাসনায়।
হঠাৎ রাত্রি নিঝুম আকাশতারা অঘোরে ঘুমিয়ে পড়ল,
পুনঃবার ঝড় উঠবে
বিহ্বলে আত্মহারা মন সিক্ত অশ্রুপাতে
অব্যক্ত স্বপ্নাধার বিচ্ছেদের সুর বাজায়।
কেমন খেলা! খেলা ঘরের ওহে প্রভু
জীবন্ত ভাবনা সকল মৃতঃপ্রায় অস্তিত্বে
ক্ষত তৈরী করে,
আগুন উৎপন্ন করে অস্তিমজ্জায়।
আমি অনধিক রিক্ত, উক্ত বেদনায়
বিগলিত নেত্রদ্বয়ের তুষার সিক্ত স্মৃতিময় ভালবাসা বিচলিত করে অন্তর
আজ ভেবেছি তাই মিলনে অকর্ষৎ!!
২৬/০৭/২০১৭
Tuesday, February 4, 2025
Amito Bolini Kisu- আমিতো বলিনি কিছু
যা দেখেছি, তা ভাবিনি
ভেবেছি অন্যরকম, অন্য কিছু।
রজনীগন্ধা নাকি গোলাপ
বললে-বলবে, এ আমার প্রলাপ
তাই ছুটবো না মৌমাছির পিছু
গোলাপই ভালো- আমি ভুল করিনি।
আকাশের চাঁদ, অর্ধরাত
যার ঘুম হারায়, তার কারণ তুমি।
চেয়ে চেয়ে দেখে, মৃদু হাসির ফাঁকে
না-বলা কথা আঁকে
আমি অধম, এক টুকরো ভূমি।
তোমাকে লুকিয়ে থাকতে বলিনি।
দেখো! বিহগের কূজন
নিদ্রায় চকিত স্বপন
কেমন আপন করেছে তরুলতা।
অভিমানের সুরে, ঘুরে ঘুরে
ভুল করে চলেছে-যে ভ্রমরের মন,
আমি তার ছবি এঁকেছি সবিতা।
আমিতো আবারও বলছি, কিছু বলিনি।
০৪/০২/২০২৫
Last 7 Days!
-
আবার হবে দেখা কোন এক বৃক্ষের তলে - পুরোনো স্মৃতির মুকুলিত মঞ্জরী নিয়ে ; সেদিন তোমার হয়তো সময় থাকবে না , থাকবে ন...
-
প্রতিক্ষার প্রহর সত্যি, আমি তোমায় চিনতে পারিনি, সেজুতী। তোমার কথার অর্থ আমি বুঝিনি, কেন এত ভালবাসা সাগরের প্রতি। আমার অনেক দিনের গড়ে ও...
-
গহীন রাতের মাঝে গহীন রাতের মাঝে নক্ষত্ররা উঁকি দিছে বেদনার সাজে। প্রিয়ার কন্ঠে সৌখিন সঙ্গিতে আকুল হিয়া দুলিয়া উঠে জোনাকির পলকে। কতক আ...
-
বন্ধুর কষ্টকে নিজের ভাষায় প্রকাশ করলাম! ====শুধু কষ্টে কাঁদে বুক=== মোর যন্ত্রনাকাতর দিনগুলি তব সুখের দিন ছোঁয়ায় পরশ মেলেনি...
-
অনেক আশা নিয়ে রাত জেগেছি কওনি কথা, নীরবে রয়ে গেলে একাকী- কেমন তোমার ভালবাসা বুঝিনা আমি এই ব্যথাতুর হৃদয়ে? কি তোমার চাওয়া পাওয়া তাও ব...
-
স্বপ্নের ভুবনে অনন্ত ভালবাসা জেগে থাকে হৃদয়ে কখনো উঁকি দেয়- কখনো বা দুঃসময়ে। যখনি আধার আসে নীলিমার বুকে মধুর রাত্রি- ভালবাসে দু'চো...
-
আমার হাতে অনেক শিউলি তোমায় দেব বলে বাগান থেকে কুড়িয়ে এনেছি নীরবে দু'পা ফেলে। তুমি কি একেলা? স্বর্ণালী, শেফালি বনলতা, সেজুতি ওরা...
-
বেদনা কাঁজল কালো আঁখি তার ভুলিয়েছে মন ভাবিনা তাকে ছাড়া কাউকে আপন জন। নয়ন ভেজা জল করেছে ব্যথিত আমায় স্মৃতিরা কেড়ে নিয়েছে সকল সুসময়।
-
সুখের দুয়ারে বদ্ধ তালা- দুঃখ চিরসাথী জীবন কাঁদে আষাঢ় নদীতে- যন্ত্রনার মালা গাঁথি। পাঁজর ছিড়ে পোষা পাখি অচীন দেশে যায় বৃক্ষ তরু...
-
মনের মিতালি আজ বরষায় অন্যরকম আমেজে সেজেছো তুমি , মনের মিতালী মিতু- ঘন-কালো অন্ধকার করবীতে হাসনাহেনার সুবাস ...
