Monday, March 30, 2026

Ochena Sopno - অচেনা স্বপ্ন

 

একটা স্বপ্ন যখন ভোরের উষা দেখে না

তখন শিশিরে ভিজে শিউলী

গড়াগড়ি দেয়- অনেক অবুঝ তা বোঝে না।

অনেক ফুলের ভিড়ে সেই চিরচেনা  ফুলটি

আজ সুবাস দিতে ভুলে গেছে-

নামি-দামী ফুলদানিতে

ঝলমলে আলোতে শোভা দিতে

আপন তরুকে ভুলে রাতের আঁধার ঝরে পড়েছে,

আমিতো সেই অচেনা স্বপ্নের অচেনা জালে

সুতার গিটে গিটে মহুয়াার নেশা দেখেছি,

যার পরশ নিতে তার সঙ্গ পেতে 

অজস্র রজনী বিনিদ্র কাটে

কি ছিল, কি নেই তার হিসাব কষতে।

 

কি হবে এভাবে তাকিয়ে- ওই চাঁদ দূরে ভাসে

মনে হয় আসে আসে- যার পথ

আর হয় না শেষ।

এমনই তো হয় স্বপ্নের হাতছানি লুকিয়ে আঁধারে

গভীর থেকে গভীর সংমিশ্রণ-

ভেজা পায়ে, ভেজা হাতে অচেনা কেহ

অজানার মোহনায় ঢলে পড়েছে

আজ সুবাস দিতে ভুলে গেছে।

স্রোতে ভেসে পাড়ি জমায় অন্য কূলেতে-

সেই শিউলী মাল কখন যে কাকে হাতছানি দেয়

দুঃখের পাথর জমা বুকে হাসতে হাসতে।

 


 

 

 

 

 

 

Saturday, November 29, 2025

Mollika - মল্লিকা

 

মল্লিকা


অদ্ভুত পুলোকিত কানন মল্লিকা
পূজিতে চাহে মন জ্বালিয়ে দিপীকা।
উন্মন আঁধারে ঘুরিয়া একাকী
আঁড়ালে যে জোছনা দিয়েছো ফাঁকি।
 
সুবাসিত চঞ্চল দেহের গড়নে
দুলিতে চাহে মন নিরালা অঙ্গনে।
ব্যক্ত করিয়া মনের পিপাসা
লোভিয়া যতনে বাঁধিছে বাসা।
 
মৃত্তিকার ভাঁজে লুকায়িত রতন
করিতে ভঙ্গুর পৃষ্ঠ যতন-
জড়িত সুখ মনে- হাস্য করিতে
ফিরিবে ভোমর নতুন সাক্ষাতে।
                                --------সি এম বিধান 
 
 
 
 
 

Saturday, July 26, 2025

Akti Jhorer Rat-এক‌টি ঝ‌ড়ের রাত

এক‌টি ঝ‌ড়ের রাত

সীমান্ত পে‌রি‌য়ে সুদুর আকা‌শে মি‌শে গে‌ছে অনুভু‌তি,

অক্লান্ত সমীরন উদাস বৃ‌ক্ষে শিহরন জ‌াগায়,

অতৃপ্ত মন শুষ্কতায় তৃষ্ণার্ত

বা‌রি স্না‌নের অ‌মোঘ আশায়।


আমি নিরাশার অন্ধকা‌রে 

দু‌চো‌খের অশ্রু বিসার্জ‌নে ব্যস্ত!

হৃদয় বি‌গ্রহে যে ছ‌বি বিলুপ্তপ্রায় তাই ঝ‌রে প‌ড়ে তৃ‌ণের অ‌গ্রে,

পু‌ষ্পিত মুকুল নিভু প্রদী‌পে অঞ্জ‌লি নি‌বেদন ক‌রে বিক্ষুব্ধ অন্ত‌রের বাসনায়। 


হঠাৎ রা‌ত্রি নিঝুম আকাশতারা অ‌ঘো‌রে ঘু‌মি‌য়ে পড়ল,

পুনঃবার ঝড় উঠ‌বে

‌বিহ্ব‌লে আত্মহারা মন সিক্ত অশ্রুপা‌তে

অব্যক্ত স্বপ্নাধার বি‌চ্ছে‌দের সুর বাজায়।


কেমন খেলা! খেলা ঘ‌রের ও‌হে প্রভু

জীবন্ত ভাবনা সকল মৃতঃপ্রায় অ‌স্তিত্বে

ক্ষত তৈরী ক‌রে,

আগুন উৎপন্ন ক‌রে অ‌স্তিমজ্জায়।

আমি অন‌ধিক রিক্ত, উক্ত বেদনায়

‌বিগ‌লিত নেত্রদ্ব‌য়ের তুষার সিক্ত স্মৃ‌তিময় ভালবাসা বিচ‌লিত ক‌রে অন্তর

আজ ভে‌বে‌ছি তাই মিল‌নে অকর্ষৎ!!



২৬/০৭/২০১৭

Tuesday, February 4, 2025

Amito Bolini Kisu- আমি‌তো ব‌লি‌নি কিছু

 

যা দে‌খে‌ছি, তা ভা‌বি‌নি
        ভে‌বেছি অন‌্যরকম, অন‌্য কিছু।
রজনীগন্ধা না‌কি গোলাপ
        বল‌লে-বল‌বে, এ আমার প্রলাপ
তাই ছুট‌বো না মৌমা‌ছির পিছু
গোলাপই ভা‌লো- আমি ভুল ক‌রি‌নি।

আকা‌শের চাঁদ, অর্ধরাত
         যার ঘুম হারায়, তার কারণ তু‌মি।
চে‌য়ে চে‌য়ে দে‌খে, মৃদু হা‌সির ফাঁ‌কে
                 না-বলা কথা আঁ‌কে
           আমি অধম, এক টুক‌রো ভূ‌মি।
তোমা‌কে লু‌কি‌য়ে থাক‌তে ব‌লি‌নি।

দেখো! বিহ‌গের কূজন
          নিদ্রায় চ‌কিত স্বপন
কেমন আপন ক‌রে‌ছে তরুলতা।
অ‌ভিমা‌নের সু‌রে, ঘু‌রে ঘু‌রে
            ভুল ক‌রে চ‌লে‌ছে-‌যে ভ্রম‌রের মন,
আমি তার ছ‌বি এঁ‌কে‌ছি স‌বিতা।
আমি‌তো আবারও বল‌ছি, কিছু ব‌লি‌নি।

০৪/০২/২০২৫






Sunday, October 20, 2024

Onek Asha - অ‌নেক আশা

 অ‌নেক আশা  

স্ব‌প্নের বাসা শিহর‌ণে সহসা ক‌রি‌ছে ভ্রমন

উত্তাল প্রেম সলী‌লে তরীখা‌নি ভাসা

না‌হি যে‌নো ডু‌বে 

ডু‌বি‌লে হ‌রি‌বে ভাষা!

তৃষা জা‌গে ম‌নে অচীন আবে‌গের ক্ষ‌ণে

জয়তী সমুদ্রত‌টে দিনম‌ণির হা‌সি ফো‌টে

‌সেথা মোর প্রে‌য়োসী হাঁটে মৃদু হা‌সির অম‌লিন পা‌টে

স্থীর স্তব্ধ সময় য‌বে ডা‌কি‌বে অ‌ামায়

ক্রা‌ন্তির ক্রো‌ড়ে স‌বই রা‌খি‌বে এ‌হেন দাবী

ভু‌লিনাই‌ ভু‌লি‌বোনা মৃত্যু যতই দিক সান্ত্বনা।









Thursday, March 7, 2024

Ami Tahar Kotha Bolini- আ‌মি তাহার কথা ব‌লি‌নি

 শুক‌নো ফু‌লের সুবা‌সে মায়াবী‌নী মন মা‌তে‌ না

মে‌তে‌ছে উজান তলীর উতলা গা‌ঙে

যেথায় ঢেউ ভা‌ঙে সারা বরষা জু‌ড়ে

যখন আ‌সে ঘু‌রে ঘু‌রে ফি‌রে ফি‌রে-

আ‌মি তাহার কথা ব‌লি‌নি, যে পা‌রি‌নি

আগ‌লে রাখ‌তে বস‌ন্তের জলন্ত ফাগু‌নে

অবশ স্মৃ‌তির বিবশ ছাঁয়ায় ক্লান্ত প‌থিক-

সেই উৎসাহহীন দ্যোদুল ভাবনায়

নি‌জে‌কে আত্মহারা ক‌ি‌রি‌নি।


আ‌মি ফি‌রে দে‌খে‌ছি! চোখ ব‌ু‌জে নিশী‌থের ঘর‌কো‌ণে

সেই শব্দ কা‌নে আ‌সি‌নি-

যা সন্ধ‌্যা প্রদী‌পে মি‌শে আ‌ছে গোধূলীর কা‌লে-

শু‌কি‌য়ে গে‌ছে ফুলগু‌লির সব পাঁপড়ী 

আর মে‌ঘে ঢে‌কে‌ছে আকাশ

বিভাবরী নিশ্চুপ ঘু‌মের দে‌শে চাত‌কের চাহনি।






exclusivepoem2013.blogspot.com



Saturday, August 26, 2023

Angso Nissese - অংশ নিঃ‌শে‌ষে

অংশ নিঃ‌শে‌ষে ভগ্নাং‌শে প‌রিণত-
অপ‌রি‌মিত সংশ‌য়ে শি‌শি‌রে
ক্ষ‌ণিক প্রনয় প্রল‌য়ে পর্যব‌সিত
‌দ্বিধা অন্যায় স‌বিন‌য়ে প‌রিল‌ক্ষিত
অং‌কিত প‌টে সঙ্কিত ছায়াদীপ
কদা‌চিৎ ভ‌ঙ্গি‌তে বি‌চ্ছেদগী‌তির সন্তাপ!


ও‌হে! অনন্ত‌কিরণী, উজ্জ্বল আভারণী
অ‌বিকল অন্তরীক্ষ‌ে তব বসতিনীড়!

 

 

 

 

Sunday, July 23, 2023

Valobasar Basvumi - ভা‌লোবাসার বাসভূ‌মি

এক‌টি ছোট স্বপ্ন তাও পূরণ হলনা, 

এক‌টি আশা তাও ভে‌ঙে গেল

বাঁধ ভাঙা জোয়া‌রে,

আ‌মি ভে‌সে গেলাম অ‌থৈ সাগ‌রে।


আ‌লো‌কিত বসুন্ধরায় অন্ধকার আমার আকা‌শে মে‌ঘের আঁচ‌লে ঢাকা

অনন্ত বা‌রিধারা ঝ‌রি‌ছে অঝ‌রে , স‌বিতার নাই দেখা,

অন্তপুরীর গহী‌নে নী‌লে নী‌লে কারুকাজ

মূল্যহীন বেমানান আজ।


স‌বি‌তো হারা‌লো হৃদ‌য়‌তো পালা‌লো

ছু‌টে সমুদ্দুর

ভালবাসার বাসভু‌মি পেলাম না খুঁ‌জে

আ‌ছে তা কত্তদুর!






Saturday, July 22, 2023

Valobasa Beche Robe - ভালোবাসা বেঁচে রবে

অনেক আশাতে বেঁধেছি যে ঘর

ভেঁঙে দিল কালবৈশাখী ঝড়।

তবু নতুন স্বপ্ন নিয়ে আসে নতুন সূরজ

মানে না মন, সেতো সারাক্ষণ অবুঝ।

ভালোবাসা, কাছে আসা, পায়যে দিশা

কিছু হাসি, কিছু কান্না, যেন চোখের নেশা।

অচেনার মাঝে খুঁজে ফেরে চেতনার রূপ

প্রকৃতি যাহা ভাবুক, যাহা করুক নয় প্রতিরূপ।

আশা তবু রবে মনে নিশিদিন সাজে

ভালোবাসা বেঁচে রবে শয়ণে কিম্বা কাজে






Wednesday, July 5, 2023

Obuj Sobuj Mon- অবুঝ সবুজ মন

 ম‌নের গহী‌নে নিঃশ‌ব্দে যে আ‌ছে ঘু‌মি‌য়ে

তার কথা কই‌বো কেম‌নে, লাজ-সদা ভ‌য়ে।

যে জীবন আশা খোঁ‌জে তার চো‌খের ভাষায়

গোপ‌নে, নীর‌বে সে-ই আমা‌কে কাঁদায়।


ফু‌লে ভরা ফাগু‌নে দি‌য়ে‌ছিল ভা‌লোবাসার গল্প

অ‌নেকদূর, ‌সেই বহুদূর, আ‌ছে দূর কল্প।

মা‌নে না মন, অশ্রু কিছুক্ষণ বৃষ্টি‌তে ভে‌ঁজে

পথ চে‌য়ে ব‌সে‌ছে, যারা পাই‌নি তা‌কে- সদাই তার খোঁ‌জে।

দিবা‌নি‌শি জাগরণ- কালিমা নেত্রত‌লে

তার অবুঝ সবুজ মন- কে যেন নি‌য়ে‌ছে ছ‌লে।









Tuesday, July 4, 2023

Mrittu Sajay Basor - মৃত্যু সাজায় বাসর

ভু‌লের উপর বস‌তি গ‌ড়ে জীবন হইল বিষ

পাড়া পড়‌শির হা‌সি পায়, যমরাজ দেয় শীষ।

খু‌শির জীব‌নে রা‌শি রা‌শি দুঃ‌খের বোঝা ভাই

দেখার মানুষ বহু আ‌ছে, শোনার মানুষ নাই।

 

আজ‌কে য‌দি শুধ‌রে যাও কাল‌কে হ‌বে অকাল

সাদা মানু‌ষের শত্রু বেশি, দু‌নিয়া হয় বিকল।

মহাজন ক‌ষে সু‌দের হিসাব- আঙুল ভ‌র্তি ঘি

সমজদার সব বু‌ঝে বুঝুক, মুজু‌রেরা কর‌বে কি?

 

ভো‌রের আ‌লো যত রাঙা অসহা‌য়ের দিন ভাঙা

বা‌লির চ‌রে যে ঘর বেঁ‌ধে‌ছে, দেখ‌বে কি ডাঙা?

নি‌শিভর চাঁদের আ‌লোয় তোমরা বসাও আসর

মাঝরা‌তে চাতকের ডা‌কে মৃত‌্যু সাজায় বাসর!



 

Tuesday, March 7, 2023

কে তু‌মি? - Ka Tumi?

 সময় তোমার অনুকূ‌লে      মন ভোলা ব্যকু‌লে
             হাজার স্বপ্ন অধরা থে‌কে যায়,
প‌থের মা‌ঝে        ‌দিগ‌ন্তের সা‌ঝে
                     ‌মি‌থ্যে কিছু আশা হারায়।

‌কে তু‌মি? প্রশ্ন জা‌গে            হৃদ‌য়ের গহীন ভা‌গে
‌                কিভা‌বে অ‌চেনা হ‌য়ে রও?
হঠাৎ আড়া‌লে       তরনীর পা‌লে
                   ‌ঢেউ উ‌ঠিল কে‌নো কও?

দূর সে অ‌নেক দূর     ক্রন্দন আর বির‌হের সুর
                       মুছ‌বে না সম‌য়ের সুখ,
হা‌সি‌তে লুকা‌নো ছ‌বি        অন্তরা‌লে ভা‌সে স‌বি
        ‌মো‌ছে না‌তো নয়ন জ‌লে সেই  মুখ।

‌বিধান/০৭.০৩.২০২১

 

 

Sunday, December 26, 2021

কেমন ভা‌লোবাসা Kemon Valobasa

বু‌কের পাঁজ‌রে শীতল পর‌শে জীব‌নের অবসান

কে নিল কে‌ড়ে সম‌য়ে আ‌গে, যা ছিল বেমানান!

হৃদয় জু‌ড়ে যত স্বপ্ন ফি‌রে‌ছে ঘু‌রে ফি‌রে

অজানা বেদনা ছু‌টে এ‌সে‌ছে বিষমাখা তী‌রে!


আমার যত ভাষা ছিল মন ম‌ন্দি‌রে

নি‌মি‌ষে মু‌ছে গেল জা‌নি না কি ক‌রে!

আড়া‌লে যত ব‌নোফুল তপ‌নের কিরণহীন

অজানা স্বপ্ন সুভা‌সিত ভোর ক‌রে‌ছে ম‌লিন।


জীব‌নে আশা আর যত ভালোবাসা মু‌ছে য‌দি যায়

এক রাশ হলুদ ঘা‌সে মাথা তার নোয়ায়!


Thursday, December 16, 2021

Sojon Harano Bedona- স্বজন হারা‌নো বেদনা

যত রক্ত তোমরা দে‌খেছ অামরা তা দে‌খি‌নি,
যত কষ্ট তোমরা স‌য়েছ অামরা তা বু‌ঝি‌নি-
তোমরা দে‌খেছ,
তোমরা বু‌ঝেছ ব‌লে অামা‌দের ক‌ষ্টে রাখ‌নি,
তু‌লে‌ দি‌য়েছ
লাল সবু‌জের পতাকা, কা‌রো‌ কা‌রো তা সহ‌্য হয়‌নি।
দি‌য়েছ স্বাধীনতা নি‌জে‌দের প্রা‌ণের বি‌নিম‌য়ে
হয়‌তো তোমরা অ‌নে‌কে দেখ‌নি, শহীদ হ‌য়েছ সে সম‌য়ে।

তোমা‌দের ঘুম ভা‌ঙে‌নি-  মা‌য়েরা পথ চে‌য়ে ব‌সে‌ছে কত
সেই নিষ্ঠুরতা কে‌ড়ে নি‌য়ে‌ছে বো‌নে‌দের সম্ভ্রম শত গুন শত।
‌সেই স্বজন হারা‌নো বেদনা,
অার্তনাদ-‌চিৎকার বড় ভয়ংকার-
তবু হারামী‌ হা‌য়েনা‌দের পদত‌লে রে‌খে
এ‌নেছ স্বাধীনতা, তাই তোমরা অামার অহংকার।

"স্বজন হারানো বেদনা"
বিধান/১৬-১২-২০২১

Friday, September 17, 2021

প্রেমময় তুমি আপন হৃদে - Premomoy Tumi Apon Rhide

প্রেমময় তুমি আপন হৃদে বিস্ময়ে পারাপার

অকূলের সাথি- ক্রন্দনের হাসি প্রিয়তমা ভালবাসি

একেলা তোমায় বিহনে যন্ত্রনার ভুবন কারাগার।

 

অচেনা মনের বিভূতি জড়ানো অন্বয় জলোধারা

সমধিক প্রেম উচ্ছ্বাসে উত্তলায় সম্মুখে-প্রিয়া তুমি ছাড়া

স্বপনের গহীনে বুভুক্ষ আত্মা নিস্পলক চাহনীর মতন

বিটপী সারিতে পবনাঘাত রহিতে কুঁড়িদের করিছে যতন।

প্রেমময় তুমি আপন হৃদে বিস্ময়ে পারাপার----

 

অতলের শীতল পরশে মিশে উষ্ণ হরিতে যে আসে

বিজনে বিদিত চয়নে চয়নে চক্ষু মেলিছে শাওনে বসে

গন্ধ-পারিজাত-দ্যোদুল-রজনী শশী-তারকার আপনে

আলো-আধারের চমক খেলাতে শূন্যতা যে তুমি বিনে।

প্রেমময় তুমি আপন হৃদে বিস্ময়ে পারাপার -----

                                                     Exclusive Poem - cm bidhan

 

 

 

শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এর ছোটগল্প | অনুপমার প্রেম

 

 

Wednesday, September 8, 2021

Ke Jeno Dake - কে যেন ডাকে!

কে যেন ডাকে!

মনের অনেক রঙ মিশিয়ে খুঁজেছি তোমায় যতদিন

তুমিতো এসে দেখা দিলে না ওগো প্রিয়া কোনোদিন।

নীরবে কাটে একাকী প্রহর ঝিঁঝিঁ পোকার গান শুনে

সেই অজানা স্বপন রোজ দেখেছি বিরহের দিন গুনে।

 

ভালোবাসা মোর আকুল হিয়াতে উঁকি দিয়েছে বারেবার

তুমিতো জানো না ওগো প্রিয়া, দেখোনিতো একবার।

ওইযে দূরের পাহাড় ঘেঁষে সবুজের কানাকানি

নিথর গহীনে আধার ভুবনে আর্তনাদ শুধু শুনি।

 

আমার ভুবনে তোমার জীবনে কত কান্না-হাসি-খুশি

সব কিছু মিশে গেছে ঝর্ণার শীতল জলে, তবুতো ভালোবাসি।

তুমিতো শোনোনি কান পেতে এই বুকের করিডোরে

কি যেন খোঁজে, কে যেন ডাকে ধুক ধুক করে করে।

 

ওই তো সে দূরের পাড়ে আবছা ঘন মেঘে কোলে

হাতছানি দেয় আমায় দেখে ফুলের মালা হাতে তুলে।

সি এম বিধান

07/09/2021 

 

 

Visit- Story or Videos

 

 

 

 

 

Monday, September 6, 2021

Nupur Badha Sihorone - নুপুর বাঁধা শিহরণে


জীবনে অজস্র আশা, বেদনা, স্বপ্ন উচ্ছ্বাসের বাহুতে বিলীন হয়

ক্ষণে ক্ষণে হঠাৎ থমকে যায়, কিছু জয় ও পরাজয়- অসময়ে-দুঃসময়।

সাহিত্যের বাগানে কিছু পদ্ম শিশিরে ভিজে খুঁজে নেয় কিছু চাওয়া পাওয়া

কিছু অগোচরে বিলীন হয় সুগন্ধ বিলিয়ে, যাতে থাকে না দেওয়া নেওয়া।

ভোরের স্বপ্নে আধেক ধরা দেয় সমীরণের ওই নুপুর বাঁধা শিহরণে

পুষ্প মালা ভেসেছে জোয়ারে, ডুবিছে দুঃসময় বিস্তৃত উষার আগমণে।

পাখির কলোতান ভ্রমরের গান নীরবতা ভেঙে ভরেছে কানায় কানায়

জীবনে অজস্র আশা, বেদনা, স্বপ্ন উচ্ছ্বাসের বাহুতে বিলীন হয়।

 By- Exclusive Poem

Sunday, May 10, 2020

‌প্রিয়া আমার কষ্ট পে‌য়ে‌ছে

ক‌বিগুরু র‌বি ঠাকু‌রের উ‌দ্দে‌শ্যে এক‌টি ক্ষুদ্র শ্রদ্ধার্পণ। যাঁর ক‌বিতা ক্ষে‌ত্রে আমি বিচরণ ক‌রে‌ছি, ভু‌লি‌নি তাঁ‌কে, ভুল‌বো না। তাঁ‌কে স্মরণ ক‌রে এই ক্ষুদ্র অর্ঘ-


প্রিয়া আমার কষ্ট পে‌য়ে‌ছে, ভা‌লোবাসা দেই‌নি ব‌লে
অন্ত‌রে তার বিষাদগী‌তি- চলে‌ছে একা, ‌কিছ‌ু না-ব‌লে।
কিন্তু যা দি‌য়ে‌ছি উজাড় ক‌রে, পা‌বে কি তা কোন কা‌লে?
প্রিয়া আমার কষ্ট পে‌য়ে‌ছে, কা‌ছে যে‌তে চাই‌নি ব‌লে।

জীব‌নে তার কত প্রেম, তোমরা কি দে‌খে‌ছো ভু‌লে!
আমিও যে বৃ‌ষ্টি-নয়ন, আছি- দাঁড় নাই তবু পাল তু‌লে।
কষ্ট তোমার একার নয়, দে‌খো! ভাঙন লে‌গে‌ছে সে‌দিনও এ-কূ‌লে
তোমার বিরহীনীভাব- দে‌খে‌ছিলাম সে‌দিন, খোলা চু‌লে।

প্রিয়া আমার দুঃখ পেল! ভালোবাসা না জানার ভু‌লে
প্রে‌মিক ম‌রে‌ছে কতশত- প্রে‌মিকা কি নে‌চে‌ছে হাত তু‌লে?
কষ্ট, দে‌খো! দুজ‌নেরই হয়, কেউ বো‌ঝেনা হা‌সির ছ‌লে
কিইবা প্রেম কর‌লে তু‌মি, প‌ড়ে‌ছো কি প্রভুর চরণ ত‌লে?

প্রিয়া তোমার ভুল ধারনা ভাঙ‌বো এক‌দিন সময় পে‌লে
তোমার মতন কষ্ট হৃদ‌য়ে, আমিও থা‌কি, অন্তর জ্ব‌লে
দেখ‌বে না তা! তু‌মি ভাব‌ছো, আমি সু‌খে আছি ব‌লে
প্রিয়া আমার কষ্ট পে‌য়ে‌ছে, খবর কিছু নেই না ব‌লে।

ভে‌বে দে‌খো! কি দি‌য়ে‌ছি, দি‌য়ে‌ছি-সব-সর্বস্য তু‌মি প্রথম ব‌লে
তবুও তু‌মি ভা‌বো কে‌নো, আমি চ‌লে গে‌ছি তোমায় ফে‌লে।
তোমার তু‌ষ্টি য‌দি না-হয় প্রে‌মে, সারাজীবন কেনো বাধো‌নি আঁচ‌লে!
তু‌মি‌তো পা‌রো‌নি আমি যা পে‌রে‌ছি, ভা‌সে‌নি কি সব নয়ন জ‌লে?

০৮/০৫/২০২০

Sunday, October 13, 2019

মুশ‌কিল আসান- Muskil Asan

সু‌খের দুয়া‌রে বদ্ধ তালা- দুঃখ চিরসা‌থী
জীবন কাঁ‌দে আষাঢ় নদী‌তে- যন্ত্রনার মালা গাঁ‌থি।
পাঁজর ছি‌ড়ে পোষা পা‌খি অচীন দে‌শে যায়
বৃক্ষ তরু মেঘমালা বির‌হের গান গায়।

আলোর বি‌কে‌লে ফি‌কে চাহ‌নি- ধূসর মরুভূ‌মি
‌গোধূলীর মিলন মেলায় আমি একা যা‌ত্রি।
উ‌ঠোন জু‌ড়ে জোসনা খেলে- হৃদয় জু‌ড়ে পাষান
ধরনী আমায় বিদায় দি‌য়ে‌ছে- সবার মুশ‌কিল আসান।





১৩/১০/২০১৯

Wednesday, October 2, 2019

আমার তুমি প্রেয়সী প্রেমের - Amar Tumi Praosi Premer

তোমার আমার ভালবাসা রইবে চিরকাল
তুমি আমার প্রেমকুমারী, বসন্ত অনন্তকাল।
প্রেমডোরে বেঁধেছিলে সোনা রোদের ফাগুনে
ভালবাসা পুড়িয়ে মারে, বন্ধু বিনা আগুনে।

আশার আলো ভোরের রবি নয়ন জুড়ালো দেখে
তুমি আমি মিশে থাকি দুঃখ বিপদ রেখে।
যত প্রহর কাটছে একা দিয়েছো তুমি তত দেখা
যাবে না ভুলে, হৃদয় খুলে -যে ছবি আছে আঁকা।

আমার তুমি প্রেয়সী প্রেমের অথৈ নদীর কূল
নিশী জাগি একলা যবে আধারে ফোটে ফুল।

02/10/2019


Last 7 Days!